জাহিদ সভাপতি শাহ আলম সম্পাদক নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সাংবাদিক ইউনিয়নের (কেইউজে) ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার খুলনা প্রেসক্লাবে অনুষ্ঠিত নির্বাচনে (২০১৬-১৮) বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) নিজস্ব প্রতিবেদক ও দ্য ডেইলি অবজারভার-এর খুলনা ব্যুরো প্রধান এস এম জাহিদ হোসেন সভাপতি এবং দৈনিক প্রবাহ-এর বার্তা সম্পাদক মো. শাহ আলম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গতকাল সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত ভোট গ্রহণ ও পরে ভোট গণনা করা হয়। মোট ১১টি পদের মধ্যে সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ ও তিনটি কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতিসহ অন্য পাঁচটি পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে নির্বাচিত হয়েছেন মল্লিক সুধাংশু এবং কৌশিক দে।