জাহিদ হাসানকে বাঁচান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মো. জাহিদ হাসান। বয়স মাত্র ছয় বছর। এরই মধ্যে তার হার্টের দুটি ভাল্বের একটি দুর্বল ও অপরটি ছিদ্র হয়ে গেছে। ক্রমেই তার অবস্থার অবনতি হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন, তার চিকিৎসার জন্য দ্রুত প্রায় চার লাখ টাকা দরকার। কিন্তু তার দরিদ্র বাবা মো. আ. ছালামের পক্ষে এ টাকা জোগাড় করা সম্ভব নয়। এ কারণে তিনি সমাজের হূদয়বান মানুষের কাছে জাহিদের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. আ. ছালাম, সঞ্চয়ী হিসাব নম্বর: ৩৪০৫০২১৯, অগ্রণী ব্যাংক, পাঁচবিবি শাখা, পাঁচবিবি, জয়পুরহাট। বিজ্ঞপ্তি।