জাহিদুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর প্রাইম এশিয়া ইউনিভার্সিটির বিবিএ শেষ বর্ষের ছাত্র জাহিদুর রহমান দিপু মধ্যবিত্ত পরিবারের সন্তান। তাঁকে ঘিরেই পুরো পরিবারের স্বপ্ন। এই স্বপ্নপূরণের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে সামনে যখন সুন্দর ভবিষ্যতের হাতছানি, ঠিক তখনই তিনি মস্তিষ্কের জটিল প্রদাহে (এনকেফেলাইটি) আক্রান্ত হয়ে শয্যাশায়ী। বর্তমানে শমরিতা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন তিনি। চিকিৎসকের আশাবাদ, সময় নিয়ে চিকিৎসা চালিয়ে গেলে সুস্থ হয়ে উঠবেন দিপু। এখন তাঁর চিকিৎসা বাবদ প্রতিদিন ব্যয় হচ্ছে প্রায় ৫০ হাজার টাকা। কিন্তু পরিবারটির পক্ষে এ ব্যয় আর চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তাই দিপুকে বাঁচাতে সমাজের সুহৃদ ও দানশীল ব্যক্তিদের সাহায্য কামনা করেছে পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. হাফিজুর রহমান, হিসাব নম্বর-১৫০.১২০.১৫৩.২০৯৩০০১, ব্র্যাক ব্যাংক, গুলশান শাখা। বিজ্ঞপ্তি।