জাহিদের অস্ত্রোপচার করাতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের স্বরূপকাঠি উপ-জেলার সদর ইউনিয়নের জাহিদুল ইসলাম (১৮) সাত বছর বয়স থেকে জটিল স্প্যানডেলাইটিসে আক্রান্ত। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বাত ও প্যারালাইসিস রোগবিশেষজ্ঞ মো. মঈনুজ্জামানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। চিকিৎসক বলেছেন, জাহিদের দ্রুত অস্ত্রোপচার দরকার এবং তাঁর শরীরে কৃত্রিম হাড় সংযোজন করতে হবে। এতে অনেক খরচ পড়বে। কিন্তু এত টাকা তাঁর দরিদ্র বাবার পক্ষে সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সন্তানের চিকিৎসায় জাহিদের বাবা সমাজের হূদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: রিয়াজ আহমেদ, হিসাব নম্বর-১৬৪.১০১.১১০৭৩৫, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মিরপুর শাখা, ঢাকা। বিজ্ঞপ্তি।