জাহিদের বিরুদ্ধে আরও দুজনের সাক্ষ্য সম্পন্ন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের নগরকান্দা পৌরসভার মেয়র ও বিএনপির নেতা পলাতক জাহিদ হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় গতকাল বুধবার রাষ্ট্রপক্ষের আরও দুই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। তাঁরা হলেন ১৪তম সাক্ষী নগরকান্দা উপজেলার ঈশ্বরদী গ্রামের আবুল কাশেম মাতুব্বর ও ১৫তম সাক্ষী আবদুস সালাম মাতুব্বর।
জবানবন্দিতে তাঁরা জাহিদকে ‘খোকন রাজাকার’ অভিহিত করে বলেন, একাত্তরের ৩০ মে দুপুরে ঈশ্বরদী গ্রামে খোকন রাজাকারের গুলিতে কলম শেখের মা, বড় ভাই ও এক বোন নিহত হন। অপর বোন গুলিবিদ্ধ হন। সেখানে লাল মিয়া ও মাজেদ মাতুব্বর নামের আরও দুজন মারা যান।
বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে দুই সদস্যের (এক সদস্য অনুপস্থিত ছিলেন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ এই দুই সাক্ষীর জবানবন্দি নেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোকলেছুর রহমান ও সাবিনা ইয়াসমীন।