জাহিদের সঙ্গে পরিকল্পনায় ছিলেন আদেল ও মিষ্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেয়ারম্যানকে গুলি করে পুড়িয়ে হত্যা
চেয়ারম্যানকে গুলি করে পুড়িয়ে হত্যা

আওয়ামী লীগের নেতা জাহিদ চৌধুরী আদালতে দেওয়া জবানবন্দিতে বলেছেন, তিনি দলের অপর দুই নেতা জাহাঙ্গীর কবির ওরফে আদেল ও জিয়াউল আলম ওরফে মিষ্টারসহ বসে ফেনীর ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক হত্যার পরিকল্পনা করেছিলেন৷
একরাম হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জাহিদ চৌধুরী গত বৃহস্পতিবার রাতে ফেনীর বিচারিক হাকিম মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে জবানবন্দি দেন। তাতে তাঁর সঙ্গে পরিকল্পনাকারী হিসেবে আদেল ও মিষ্টারের নাম বলেছেন বলে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে৷
এর মধ্যে জাহিদ চৌধুরী ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, জাহাঙ্গীর আদেল ফেনী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং জিয়াউল আলম মিষ্টার ফেনী পৌর যুবলীগের সদস্য৷ আর নিহত একরাম ছিলেন ফুলগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি৷
ফেনীর পুলিশ সুপার পরিতোষ ঘোষ বলেন, জাহাঙ্গীর আদেল ও জিয়াউল আলম মিষ্টার পলাতক রয়েছেন৷ তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে৷ ইতিমধ্যে সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে৷