জাহিরুল হক চৌধুরী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দৈনিক সিলেট বাণীর সম্পাদক জাহিরুল হক চৌধুরী (৭২) গত সোমবার রাতে নগরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। গতকাল মঙ্গলবার জোহরের নামাজের পর নগরের নয়াসড়ক মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে মানীক পীর (রহ.) টিলা গোরস্তানে তাঁর দাফন সম্পন্ন হয়।