জায়গা-জমি বিরোধে যুবক খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালী শহরের লক্ষ্মীনারায়ণপুর এলাকায় জায়গা-জমিসংক্রান্ত বিরোধে নজরুল ইসলাম (২৭) নামে এক যুবক খুন হয়েছেন। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় লোকজন এ ঘটনায় অভিযুক্ত চাচাতো ভাই ইকবাল হোসেন ওরফে রাজুকে (৩২) আটক করে সুধারাম (সদর) থানা পুলিশের কাছে সোপর্দ করেছেন। ইকবাল একই এলাকার কবির আহমঞ্চদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জায়গা-জমি নিয়ে একই এলাকার মুকবুল আহমঞ্চদের সঙ্গে তাঁর ভাই কবির আহমঞ্চদের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। ওই বিরোধের জের ধরে গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মুকবুল আহমঞ্চদের ছেলে নজরুল ইসলামের সঙ্গে কবির আহমঞ্চদের ছেলে ইকবালের কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। যার এক পর্যায়ে ইকবাল চাচাতো ভাই নজরুলের তলপেটে লাথি দেয়। এতে ঘটনাস্থলেই নজরুলের মৃত্যু হয়।

তাৎক্ষণিক স্থানীয় লোকজন অভিযুক্ত ইকবালকে আটক করে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইকবালকে আটক করে এবং নজরুলের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

জানতে চাইলে হত্যাকাণ্ডের ঘটনা নিশ্চিত করেন সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার। প্রথম আলোকে তিনি বলেন, অভিযুক্ত ইকবালের লাথিতে নজরুলের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।