জায়গা দখল নিয়ে সংঘর্ষে আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারীতে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সোনারগাঁ পেট্রলপাম্পের সামনে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মাদামবিবিরহাট এলাকায় সোনারগাঁ পেট্রলপাম্পের পশ্চিমে সওজের জায়গায় ব্যবসা করে আসছে জাহানাবাদ এলাকার দুই ভাই কাইছার ও দিদার। গতকাল তাঁদের আরেক ভাই আনোয়ার ওই জায়গার দখল নিতে এলে এ সংঘর্ষ হয়। এতে দিদার (৩০) ও কাইছারসহ (২৮) দুই পক্ষের ১০ জন আহত হন। আহত কাইছার জানান, জমিটা তাঁদের মৌরশী সম্পত্তি। বাবা মারা যাওয়ার সময় তাঁদের দুই ভাইয়ের নামে জমিটি দলিল করে দেন। সওজ এটা অধিগ্রহণ করলেও কোনো স্থাপনা না করায় তাঁরাই জমিটা ভোগ দখল করছেন। সীতাকুণ্ড থানার এসআই শাহাজাহান জানান, এ ঘটনায় আনোয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সীতাকুণ্ড থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি।