জায়গা দখলমুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চানখাঁরপুলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রায় ৩৮ শতক জায়গা দখলমুক্ত করেছে ডিএসসিসি। গত বৃহস্পতিবার ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েবের নেতৃত্বে এ জায়গা দখলমুক্ত করা হয়। খান মো. নাজমুস শোয়েব প্রথম আলোকে বলেন, দীর্ঘদিন ধরে ডিএসসিসির এই জায়গায় দখল করে টিনের ছাউনির একটি দোতলা মার্কেট গড়ে উঠেছিল। এতে বিভিন্ন ধরনের কয়েক শ দোকান ছিল। গত বৃহস্পতিবার ডিএসসিসির দুটি বড় বুলডোজার দিয়ে তা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এতে পুলিশসহ ডিএসসিসির বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেছেন৷