জায়গার দখল নিয়ে উত্তেজনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চান্দগাঁও মৌলভী পুকুরপাড় সুরভী আবাসিক এলাকায় গতকাল শুক্রবার সকাল ১০টায় জায়গা দখল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পরে ঘটনাস্থল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি পিস্তল উদ্ধার করে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসিন জানান, পরিত্যক্ত অবস্থায় অস্ত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। জায়গা দখল নিয়ে স্থানীয় লিটন ও নজরুল দিদারের লোকজনের মধ্যে উত্তেজনার ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। স্থানীয় লোকজনের অভিযোগ, রিগেন নামের এক ছাত্রলীগের কর্মীর নেতৃত্বে জায়গা দখল করতে আসে সন্ত্রাসীরা।
তবে চান্দগাঁও থানা ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আইয়ুব খান বলেন, ‘রিগেন নামে চান্দগাঁও থানা ছাত্রলীগের কোনো নেতা-কর্মী নেই।’