জায়লস্কর উচ্চবিদ্যালয়ের ৭০ বছর পূর্তিকে ঘিরে মিলনমেলা
নবীন-প্রবীণের আড্ডা, স্মৃতিচারণা, পুরোনো বন্ধুকে বহু বছর পর কাছে পেয়ে আলিঙ্গন, উচ্ছ্বাস আর আনন্দে গতকাল শনিবার মুখর ছিল ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর উচ্চবিদ্যালয় প্রাঙ্গণ। জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মো. বদিউর রহমান সকালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার ৭০ বছর পূর্তি উৎসবের উদ্বোধন করেন । বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও সাবেক প্রধান শিক্ষক এ এম ছালেহ উদ্দিন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সঞ্চৃতিচারণা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের সাবেক ডিন নুরুল ইসলাম ও সাবেক যুগ্ম সচিব নজরুল ইসলাম। বক্তব্য দেন ফেনী পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, ব্যবসায়ী আবদুল হাই, এনজিও কর্মকর্তা এমদাদুল হক চিশিত, প্ল্যান বাংলাদেশের পরিচালক মো. মহসিন, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির, স্থানীয় জায়লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ, মিলনমেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক মো. খুরশীদ আলম, সদস্যসচিব অধ্যাপক ছালেহ উদ্দিন প্রমুখ। মিলনমেলায় হারানো সঞ্চৃতি নামে একটি সাময়িকী প্রকাশ করা হয়। দিনব্যাপী অনুষ্ঠান শেষে রাতে ছিল দেশের জনপ্রিয় শিল্পীদের সংগীত পরিবেশনা।