জি এম কাদের হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) কো-চেয়ারম্যান জি এম কাদের অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। গত রোববার তাঁর হার্টে একটি ব্লক ধরা পড়ে। ওই দিনই মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে তাঁর হার্টে রিং পরানো হয়। জি এম কাদের হাসপাতালের হৃদ্রোগ বিশেষজ্ঞ বদিউজ্জামানের তত্ত্বাবধানে আছেন।
জি এম কাদেরের অসুস্থতার খবর শুনে বড় ভাই ও জাপার চেয়ারম্যান এইচ এম এরশাদ, মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য সুনীল শুভ রায়, খালেদ আখতার হাসপাতালে তাঁকে দেখতে যান। তাঁরা চিকিৎসার খোঁজখবর নেন।
এদিকে জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের জাপার নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে স্বামীর সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।