জি এম জয়নাল রাজউকের নতুন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর-উত্তর ছুটিতে (পিআরএল) থাকা অতিরিক্ত সচিব জি এম জয়নাল আবেদীন ভূঁইয়াকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ বিষয়ে আদেশ জারি করেছে। তিনি রাজউকের বর্তমান চেয়ারম্যান মো. নূরুল হুদার স্থলাভিষিক্ত হবেন।