জি সি দেবের দর্শন সভ্যতার সংকট নিরসন করতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবাদী দার্শনিক শহীদ অধ্যাপক গোবিন্দচন্দ্র দেবের দর্শন মানব সভ্যতার সংকট নিরসন করতে পারে। জি সি দেবের ৪১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত সেমিনারে বক্তারা এ মন্তব্য করেন।ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে গোবিন্দ দেব দর্শন গবেষণা কেন্দ্র। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। তিনি বলেন, ‘গোবিন্দ চন্দ্র দেব সামপ্রদায়িকতার ঊর্ধ্বে ছিলেন। তিনি ছিলেন সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। তাঁর ধর্মের মূল মন্ত্র ছিল মানবতাবাদ। তিনি যে জীবন দর্শন প্রচার করেছেন, তার ভিত্তিতে সমাজে শান্তি ও সমপ্রীতি প্রতিষ্ঠা করা সম্ভব।’জি সি দেবের হত্যাকারীদের বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে বলে উল্লেখ করেন উপাচার্য।ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক জি সি দেব ১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি বাহিনীর হাতে নিহত হন।সেমিনারে ‘গোবিন্দ দেবের হত্যাকাণ্ড: পূর্বাপর ঘটনা ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া প্রসঙ্গ’ শীর্ষক প্রবন্ধ পাঠ করেন দর্শন বিভাগের অধ্যাপক প্রদীপ কুমার রায়। তিনি বলেন, গোবিন্দ দেবকে সুপরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনিসহ দেশের বুদ্ধিজীবী সমপ্রদায় পাকিস্তানের রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার।প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন হাসনা বেগম, সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক কে এম সাদউদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন দর্শন বিভাগের চেয়ারপারসন লতিফা বেগম। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন সদরুল আমিন। অনুষ্ঠান পরিচালনা করেন গোবিন্দচন্দ্র দেব দর্শন গবেষণা কেন্দ্রের পরিচালক আজিজুন্নাহার ইসলাম।