জিএএবির সভাপতি মইনুল, সম্পাদক মিজানুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিএএবির সভাপতি মইনুল খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান। ছবি: সংগৃহীত
জিএএবির সভাপতি মইনুল খান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান। ছবি: সংগৃহীত

জাপান ও বাংলাদেশের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্র সম্প্রসারিত করার লক্ষ্যে গ্রিপস জাপান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জিএএবি) নতুন কমিটি গঠিত হয়েছে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের সম্মেলন কক্ষে ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটিতে সভাপতি পদে কাস্টমস কমিশনার (শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সাবেক মহাপরিচালক) মইনুল খান এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মিজানুর রহমান নির্বাচিত হন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি পদে সৈয়দ নাসির এরশাদ ও প্রদীপ কুমার মহোত্তম, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াসাদ আল ওয়াসিফ, কোষাধ্যক্ষ নুরুল আমিন ও সাংগঠনিক সম্পাদক বিধান চন্দ্র সাহা।

মইনুল খান বলেন, জাপানের গ্রিপস এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যতম পাবলিক পলিসি শিক্ষাকেন্দ্র। জাপান সরকার বিভিন্ন বৃত্তি কর্মসূচির আওতায় বাংলাদেশসহ সারা বিশ্ব থেকে সরকারি ও বেসরকারি সংস্থায় কর্মরত ফিউচার লিডারদের জন্য পাবলিক পলিসির ওপর বিশেষ মাস্টার্স ও ডক্টরাল ডিগ্রির সুযোগ দিয়ে থাকে। এ পর্যন্ত বাংলাদেশের প্রায় ১৫০ জন কর্মকর্তা সেখান থেকে ডিগ্রি অর্জন করেছেন।
বিজ্ঞপ্তি।