জিএম ফসলের জন্য সাবধানতা অবলম্বনের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যেকোনো কৃষিপ্রযুক্তির মতো জিন প্রযুক্তি উদ্ভাবিত (জিএম) ফসলের জন্যও সব ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে। পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের স্বাস্থ্যের ওপর কোনো কুফল আসবে না—এমন প্রযুক্তিকে স্বাগত জানানো দরকার। সেটা জিএম ফসল হলেও। তবে এ বিষয়ে সরকার, বিজ্ঞানী ও ভোক্তাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। গতকাল বৃহস্পতিবার ‘বাংলাদেশে জিন প্রযুক্তির খাদ্য: নিরাপদ খাদ্য ও পরিবেশের ওপর এর প্রভাব’ বিষয়ে এক আলোচনা সভায় এ মত দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মাহবুবর রহমানের সভাপতিত্বে আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন কৃষিবিজ্ঞানী জয়নুল আবেদীন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ওয়ায়েস কবীর। পরিবেশ অধিদপ্তর, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বি-সেফ ফাউন্ডেশন, হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড, শিসউক, বারসিক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যৌথভাবে এ সভার আয়োজন করে। আগারগাঁওয়ের বন ভবনে অনুষ্ঠিত এ সভায় আরও বক্তব্য দেন টিআইবির পরিচালক রিজওয়ান-উল-আলম, বাপার নির্বাহী সদস্য এ এম মুয়াজ্জেম হুসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি।