জিএমকে ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির (পিজিসিএল) মহাব্যবস্থাপক (প্রশাসন) হাবিবুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান দপ্তরে সংযুক্ত থাকবেন। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত একটি আদেশ পিজিসিএলের প্রধান কার্যালয় সিরাজগঞ্জের নলকায় পৌঁছেছে। পেট্রোবাংলার পরিচালক (প্রশাসন) রুহুল আমিন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, হাবিবুর রহমানকে আজ বুধবার পেট্রোবাংলার চেয়ারম্যান দপ্তরে অফিস চলাকালে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পিজিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এ এস এম ফারুক গতকাল মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।