জিএমকে চাকরি থেকে অপসারণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা পানের অপরাধে নিরাপত্তাকর্মীকে সাজা দিয়ে চাকরি হারিয়েছেন ঢাকার সাভারের আশুলিয়া থানার পলাশবাড়ী এলাকার সাহারিয়ার গার্মেন্টসের মহাব্যবস্থাপক (জিএম) রিয়াজ উদ্দিন। গতকাল বৃহস্পতিবার তাঁকে কারখানার ভেতর ঢুকতে দেওয়া হয়নি।এদিকে সাজা ভোগ করতে গিয়ে অসুস্থ নিরাপত্তাকর্মী আবুল কালাম (৫৫) গতকাল পর্যন্তও সুস্থ হননি। গতকালও তিনি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। তবে আগের চেয়ে অবস্থার উন্নতি হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তাঁর চিকিৎসার সব খরচ বহন করছে কারখানা কর্তৃপক্ষ। কারখানার উপমহাব্যবস্থাপক (হিসাব) মোবারক হোসেন নিরাপত্তাকর্মীকে অমানবিক সাজা দেওয়ার ঘটনায় জিএম রিয়াজ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ব্যাপারে জিএম রিয়াজের মুঠোফোন বন্ধ থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।গত বুধবার আবুল কালাম কর্তব্য পালনের একপর্যায়ে কারখানাসংলগ্ন একটি দোকানে গিয়ে চা পান করেন। এতে তাঁকে ৫০টি ডিগবাজির সাজা দেওয়া হয়।