জিএমপি প্রচারণার যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাপলে তবেই বোঝা যাবে, বাড়ছে শিশু সঠিকভাবে—স্লোগান সামনে রেখে শুরু হলো গ্রোথ মনিটরিং অ্যান্ড প্রমোশন (জিএমপি) প্রচারণার যাত্রা।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং ইউনিসেফের তত্ত্বাবধানে শুরু হয়েছে এ প্রচারণা। পাঁচ বছরের কম বয়সী শিশুর অভিভাবকদের সচেতন করাই এ প্রচারণার লক্ষ্য। ঢাকার ছয় শতাধিক ফার্মেসি, তিন শতাধিক স্বাস্থ্যসেবা কেন্দ্র ও অন্যান্য প্রতিষ্ঠানকে এ প্রচারণার আওতায় এনে বিভিন্ন সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালিত হবে।
বছরব্যাপী প্রচারণাটির উদ্বোধন করা হয় গত রোববার। এ উপলক্ষে আইসিডিডিআরবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি ক্লিনিক প্রকল্পের পরিচালক ও অতিরিক্ত সচিব মাখদুমা নার্গিস। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক সুবাস কুমার সাহা, প্রোগ্রাম ম্যানেজার শিমুল কলি হোসেন, ইউনিসেফের প্রতিনিধি নরীন প্রেনডিভিল, আইপিএইচএন অ্যান্ড লাইন ডিরেক্টর মুহাম্মদ হেদায়েতুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।