জিএসএম সামিটে বিকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে সম্প্রতি অনুষ্ঠিত জিএসএম মোবাইল মানি সামিটে মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিসের (এমএফএস) সাফল্য নিয়ে আলোচনা করেন বিকাশ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা। ওই অনুষ্ঠানে তিনি বাংলাদেশে ব্যাংককেন্দ্রিক এমএফএসের সাফল্যের কথা তুলে ধরেন। ব্র্যাক ব্যাংকের বিকাশ বাংলাদেশের শীর্ষস্থানীয় এমএফএস প্রতিষ্ঠান। এর অন্য অংশীদারেরা হলো যুক্তরাষ্ট্রভিত্তিক মানি ইন মোশন ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের আইএফসি। বিজ্ঞপ্তি।