জিএসপি বাতিলের জন্য খালেদা জিয়া চিঠি লিখেছিলেন: তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা স্থগিতের ব্যাপারে বিরোধী দলের নেতার কঠোর সমালোচনা করে বলেছেন, খালেদা জিয়া জিএসপি সুবিধা বাতিলের জন্য মার্কিন সরকারকে চিঠি লিখেছিলেন। এর পরিপ্রেক্ষিতেই জিএসপি সুবিধা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র সরকার।

গতকাল শুক্রবার বিকেলে বগুড়া সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে গিয়ে এ দেশের জনগণের বিরদ্ধে অবস্থান নিয়েছেন। তিনি দেশের পোশাকশিল্প ধ্বংসের ষড়যন্ত্র করছেন।

বগুড়ায় জাতীয় শ্রমিক জোটের সম্মেলনে যোগ দেওয়ার জন্য তথ্যমন্ত্রী গতকাল দুপুরে বগুড়ায় আসেন। সম্মেলনে যোগ দেওয়ার আগে তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে সার্কিট হাউসে মতবিনিময় করেন। এ সময় দেশের সার্বিক পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, নির্বাচিত সরকার ক্ষমতায় এলেই গণতন্ত্র নিরাপদ হবে এমন নয়। গত ২২ বছরে নির্বাচিত সরকার গণতন্ত্রকে নিরাপদ করতে পারেনি; বরং এই সময়ে দেশে নৈরাজ্য হয়েছে, দুর্নীতি হয়েছে।