জিএসপি সুবিধা বাতিল হয়নি স্থগিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা বলেছেন, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের জিএসপি সুবিধা বাতিল করা হয়নি, স্থগিত করা হয়েছে। তিনি গতকাল রোববার নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মেঘনা ঘাটে মেঘনা গ্রুপের বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।রাষ্ট্রদূত আরও বলেন, জিএসপি সুবিধা স্থগিত করার ফলে বাংলাদেশ সরকার শ্রমিকদের উন্নয়নে আরও বেশি দায়িত্ববান হবে। শ্রমিকদের জীবনযাত্রার মান বৃদ্ধি করে জিএসপি সুবিধা ফিরে পেতে পারে বাংলাদেশ।মজীনা বলেন, বাংলাদেশ বর্তমানে এশিয়ার মধ্যে অর্থনীতিতে সবচেয়ে বেশি এগিয়ে যাচ্ছে। এ দেশ বর্তমানে এশিয়ার টাইগার। মজীনা মেঘনা গ্রুপের বিভিন্ন শিল্পকারখানা পরিদর্শন করেন। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, আমেরিকান চেম্বারের সভাপতি আফতাবুল ইসলাম, নির্বাহী পরিচালক আবদুল গাফ্ফার প্রমুখ। রাষ্ট্রদূত পরে দেশের অন্যতম বৃহৎ জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড পরিদর্শন করেন।