জিএসপি স্থগিত হওয়ার জন্য দায়ী খালেদা: হানিফ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের বাংলাদেশকে দেওয়া জিএসপি (বিশেষ বাণিজ্যিক সুবিধা) স্থগিতের জন্য দায়ী বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া।গতকাল শনিবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং মিলনায়তনে আইডিবির জেলা নেতাদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হানিফ এসব কথা বলেন।মাহবুব উল আলম হানিফ বলেন, ক্ষমতার লোভে আন্তর্জাতিক বাজারে লবিস্ট নিয়োগ করে জিএসপি বাতিলে সহায়তা করেছেন খালেদা জিয়া। ‘ওয়াশিংটন টাইমস’-এ লেখা তাঁর প্রবন্ধে তিনটি আহ্বান ছিল, যার মধ্যে একটি ছিল জিএসপি বাতিল। সরকার গ্রামীণ ব্যাংক ধ্বংস করতে চায়, বিএনপির এমন অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ‘গ্রামীণ ব্যাংক ধ্বংস করার ইচ্ছা সরকারের নেই। যেটা হয়েছে সেটা ড. ইউনূস ও অর্থ মন্ত্রণালয়ের ভুল বোঝাবুঝি।’