জিএসপির জন্য যুক্তরাষ্ট্রকে চিঠি দেবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধিকারমূলক বিশেষ বাণিজ্যসুবিধার (জিএসপি) ওপর দেওয়া স্থগিতাদেশ প্রত্যাহারের অনুরোধ জানিয়ে বিএনপি শিগগিরই মার্কিন সরকারকে চিঠি দেবে। গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।এর আগে গত শুক্রবার তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বগুড়ায় বলেছিলেন, খালেদা জিয়া জিএসপি বাতিলে মার্কিন সরকারকে চিঠি লিখেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে মার্কিন সরকার জিএসপি স্থগিত করেছে।তথ্যমন্ত্রীর বক্তব্য প্রসঙ্গে দৃষ্টি আকর্ষণ করা হলে মির্জা ফখরুল বলেন, ‘তথ্যমন্ত্রী অসত্য তথ্য দিয়েছেন। আমরা কোথাও কোনো চিঠি দিইনি। চিঠি দেওয়ার ইতিহাস আওয়ামী লীগের আছে। বিরোধী দলে থাকতে তারা বিশ্বব্যাংক, আইএমএফকে চিঠি দিয়েছিল।’বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সরকার জিএসপি ধরে রাখতে ব্যর্থ হয়েছে। তাই এখন বিরোধী দলকে দোষারোপ করা ছাড়া তাদের কোনো উপায় নেই। কেন জিএসপি স্থগিত করা হয়েছে, মার্কিন রাষ্ট্রদূত তা পরিষ্কার করেছেন।