জিএসপির জন্য শর্ত পূরণ করতে হবে: বার্নিকাট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, জিএসপির জন্য বেঁধে দেওয়া শর্তগুলো পূরণ করতে হবে। এসব শর্ত প্রতিপালনে সরকারকে আরও দৃঢ়ভাবে এগিয়ে আসতে হবে। তবে মূল কাজটা করবেন শিল্পমালিকেরাই।
সাভারের আশুলিয়া বাসস্ট্যান্ড এলাকায় গতকাল বৃহস্পতিবার পোশাকশ্রমিকদের সংগঠন আওয়াজ ফাউন্ডেশনের কার্যালয়ে সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বার্নিকাট এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, ‘যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশ (জিএসপি) বিষয়ে এখনো পূর্বের অবস্থানেই রয়েছে যুক্তরাষ্ট্র। তবে বাংলাদেশ এই সুবিধাভুক্ত দেশ হোক এটা আমিও চাই।’ এর আগে রাষ্ট্রদূত বার্নিকাট আশুলিয়ার জিরাবোতে বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটি পরিচালিত ওয়ার্কার্স কমিউনিটি সেন্টার পরিদর্শন করেন।