জিও-এনজিও প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জিও-এনজিও অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম শক্তিশালীকরণ’ নামে একটি পাইলট প্রকল্পের কাজ সম্প্রতি শুরু হয়েছে। পাইলট প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে গত বুধবার ঢাকার মহাখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সম্মেলনকক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে দুর্যোগ প্রস্তুতি ও ব্যবস্থাপনার কাজে নিবেদিত সংস্থা বাংলাদেশ ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস সেন্টার। অনুষ্ঠানে প্রকল্পের উদ্দেশ্য তুলে ধরা হয়। প্রকল্পটি দেশের পাঁচটি দুর্যোগ ঝুঁকিপূর্ণ জেলা সাতক্ষীরা, বাগেরহাট, পিরোজপুর, গাইবান্ধা ও জামালপুরে বাস্তবায়িত হবে। বিজ্ঞপ্তি।