প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিগাতলা বাসস্ট্যান্ডের পাশে একটি বহুতল ভবনে গতকাল মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ছয়তলা ভবনটির তৃতীয় তলায় সন্ধ্যা সাতটা ৩৫ মিনিটে আগুন লাগে। সাড়ে ১০টার দিকে আগুন পুরোপুরি নিভে যায়। আগুন নিয়ন্ত্রণে ছয়টি ইউনিট কাজ করেছে। হাজারীবাগ স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল আলীম বলেন, ভবনটির তৃতীয় তলায় বেস্ট ইলেকট্রনিকসের মেরামত কেন্দ্রে আগুন লেগেছিল। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি জানতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগের কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে তৃতীয় তলা ছাড়া ভবনের অন্য কোনো তলা ক্ষতিগ্রস্ত হয়নি। তিনি বলেন, এই কারখানায় দেড় বছর আগে আগুন লেগেছিল।
নিজস্ব প্রতিবেদক