জিগাতলায় পাঁচতলা ভবনে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর জিগাতলায় একটি পাঁচতলা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে। আজ রাত আটটার দিকে এই আগুনের সূত্রপাত হয়।
ঘটনাস্থলে উপস্থিত হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, জিগাতলার খুব কাছে একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে। ভবনের দোতলায় আছে সোনালী ব্যাংকের অফিস। এর তিনতলায় বিভিন্ন ইলেকট্রনিকসের দোকান। ওই দোকানগুলোতে আগুন লেগেছে। ভেতরে কোনো মানুষ আছে কি না, তা জানা সম্ভব হয়নি। জানার চেষ্টা চলছে।
ফায়ার সার্ভিস অফিসের কন্ট্রোল রুমের কর্তব্যরত কর্মকর্তা মিজানুর রহমান বললেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনো জানা সম্ভব হয়নি। আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করছে।