প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে পুলিশের রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কমান্ড্যান্ট মিজানুর রহমানকে গতকাল রোববার জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের উপপরিচালক হামিদুল হাসান। বাগেরহাটের সাবেক পুলিশ সুপার মিজানুর রহমান বর্তমানে পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত আরআরএফের কমান্ড্যান্ট। দুদক সূত্র জানায়, ক্ষমতার অপব্যবহার করে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাঁর বিরুদ্ধে ২০১২ সালে অনুসন্ধান শুরু হয়।
নিজস্ব প্রতিবেদক