জিজ্ঞাসাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সাবেক প্রধান প্রকৌশলী ওয়াহিদুর রহমানসহ অন্যদের বিরুদ্ধে নিয়োগ-বাণিজ্য, বদলি-বাণিজ্য ও অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ অনুসন্ধানে সংস্থাটির তিন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। তাঁরা হলেন এলজিইডির সদর দপ্তরের জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী জহুরুল আলম মণ্ডল, সহকারী প্রকৌশলী আতিয়ার রহমান এবং এ এফ এস কে নজরুল ইসলাম। গতকাল বুধবার দুদকের উপপরিচালক মীর জয়নুল আবেদীন তাঁদের জিজ্ঞাসাবাদ করেন। গতকাল আরও দুজন প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদের কথা থাকলেও বিদেশে থাকায় তাঁরা হাজির হতে পারেননি। আজ বৃহস্পতিবার আরও পাঁচ প্রকৌশলীকে জিজ্ঞাসাবাদ করার কথা।