জিজ্ঞাসাবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিধিবহির্ভূতভাবে চারটি বিলাসবহুল গাড়ি আমদানির অনুমোদন দিয়ে সরকারের ৩৪ কোটি টাকা ক্ষতির অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মো. নাসির উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল রোববার বিকেলে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন দুদকের সহকারী পরিচালক মো. সালাউদ্দিন। সংস্থার উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন। ফ্লাই দুবাই এয়ারলাইনসের স্থানীয় এজেন্টকে চারটি বিলাসবহুল গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আমদানির অনুমোদন দিতে সুপারিশ করেন নাসির উদ্দিন। এরপর তারা ২০১৪-১৫ অর্থবছরে শুল্কমুক্ত সুবিধায় চারটি গাড়ি (রোলস রয়েস, মার্সিডিজ বেঞ্জ, রেঞ্জ রোভার ও ল্যান্ড রোভার) আমদানি করে। নিজস্ব প্রতিবেদক