প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ থেকে কমিয়ে ৬ দশমিক ৫ শতাংশে নামিয়ে এনেছে। দশম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক সংঘাতের কারণেই এ পদক্ষেপ নিতে হয়েছে।
গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে উত্থাপিত ২০১৩-১৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিক (জুলাই-ডিসেম্বর) পর্যন্ত বাজেট বাস্তবায়ন অগ্রগতি ও আয়-ব্যয়ের গতিধারা এবং সামষ্টিক অর্থনৈতিক বিশ্লেষণসংক্রান্ত প্রতিবেদনে এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, গত বছরের শেষের তিন মাসের ধ্বংসাত্মক কর্মকাণ্ডে অর্থনৈতিক ক্ষতির কারণে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ অর্জন করা সম্ভব নয়।