জিততে পারেননি ওঁরা ১১ জন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ সালে রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে জয়ী ১২ জন কাউন্সিলর আওয়ামী লীগে যোগ দিয়েছিলেন। এবারও তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে এবার একজন ছাড়া সবাই হেরে যান।
২০০৯ সালের ১৭ অক্টোবর রাজশাহী নগরের ভুবনমোহন পার্কে আয়োজিত এক অনুষ্ঠানে তৎকালীন মেয়র এ এইচ এম খায়রুজ্জামানের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন তৎকালীন প্যানেল মেয়র-১ শরিফুল ইসলাম, কাউন্সিলর মেরাজ উদ্দিন, সিরাজ উদ্দিন আহমেদ, রবিউল আলম, নিজাম উল আজিম, জাহাঙ্গীর আলম আলমগীর, আকবর হোসেন, জাহিদ হোসেন, ফারজানা হক, সুফিয়া ইসলাম, কোহিনুর চৌধুরী ও আনোয়ারা বেগম। এবার তাঁদের মধ্য থেকে কেবল নিজাম উল আজিম জয়লাভ করেছেন।