প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন, আওয়ামী লীগ জানে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিলে তারা জিতবে না। তাই সংবিধান সংশোধন করে একতরফাভাবে নিজেদের অধীনে নির্বাচন করার ষড়যন্ত্র শুরু করেছে।
মওদুদ আহমদ গতকাল বুধবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে নিজ বাসভবন-সংলগ্ন মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপির এক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, বর্তমান সরকার পদ্মা সেতুর দুর্নীতির মাধ্যমে দেশকে কলঙ্কিত করেছে। তাই দেশকে কলঙ্কমুক্ত করতে হলে এ সরকারের পরিবর্তন আনতে হবে। দেশের মানুষ এই সরকারের পরিবর্তন চায়।
কর্মিসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই।