জিতা বাংলাদেশ-ডি লাইটের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহনযোগ্য সৌরবাতি সুলভমূল্যে বাংলাদেশের গ্রামাঞ্চলে বাজারজাত করার লক্ষ্যে সম্প্রতি দুস্থ নারীদের উন্নয়ন-সহায়তা প্রতিষ্ঠান জিতা বাংলাদেশ ও আমেরিকাভিত্তিক সামাজিক ব্যবসাপ্রতিষ্ঠান ডি লাইটের মধ্যে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। চুক্তিতে স্বাক্ষর করেন জিতা বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা শাইখ সাইফ আল রশিদ এবং ডি লাইট বাংলাদেশের ব্যবস্থাপক মো. এহসানুল হক। বিজ্ঞপ্তি।