জিন তাড়াতে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে শরীর থেকে জিন তাড়ানোর কথা বলে জরিনা খাতুন (২৫) নামের এক অসুস্থ গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। ওই গৃহবধূকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।নির্যাতনের শিকার জরিনা খাতুন ও তাঁর মা চুমবুলি খাতুন অভিযোগ করেন, কয়েক দিন ধরে স্বামী দুলাল অকারণে জরিনাকে গালিগালাজ ও মারধর করতেন। এ কারণে জরিনা অসুস্থ হয়ে পড়েন। মঙ্গলবার রাত দুইটার দিকে চিকিৎসা করার কথা বলে স্বামী দুলাল হোসেন একই এলাকার ধেরুয়াহাটি গ্রামের ময়না খাতুন নামের এক কবিরাজের বাড়িতে নিয়ে যান। ওই কবিরাজ জরিনার ওপর জিনের আসর রয়েছে ও জিন তাড়ানোর কথা বলে বিভিন্ন কায়দায় জরিনাকে নির্যাতন করেন। একপর্যায়ে জরিনা জ্ঞান হারিয়ে ফেলেন।