জিন্দা পার্ক রক্ষায় কাল গণ-অনশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্ক রক্ষার জন্য আগামীকাল বুধবার গণ-অনশন কর্মসূচি পালন করবে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও অগ্রপথিক পল্লী সমিতি।গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে পবা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজউক এলাকাবাসীর অমতে জিন্দা পার্কে দখলদার উচ্ছেদ করতে এলে রাস্তা অবরোধ করা হবে।২০০৮ সালে জিন্দা পার্ক উচ্ছেদ করে রাজউক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এলাকাবাসী ও বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের আন্দোলনের পরিপ্রেক্ষিতে রাজউক তখন উচ্ছেদ করতে ব্যর্থ হয়।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাংবাদিক কামাল লোহানী, পবার চেয়ারম্যান আবু নাসের খান, লেখিকা মিতালী হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি।