জিপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ১ আহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শুক্রবার দুপুরে পৌর এলাকার হবিগঞ্জ সড়কে জিপের ধাক্কায় অটোরিকশার একজন যাত্রী নিহত এবং চালকসহ দুজন আহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা একটার দিকে শ্রীমঙ্গল অভিমুখী একটি জিপ পৌর এলাকার সোনালী ব্যাংকের সামনে হবিগঞ্জ সড়কে পেছন থেকে অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটোরিকশার যাত্রী মো. আবদুল হামিদ (৩০) মারা যান।তাঁর বাড়ি উপজেলার ভূনবীর ইউনিয়নের আঐ গ্রামে। এ ঘটনায় অটোরিকশার চালক ইকবাল মিয়াসহ আরও একজন যাত্রী আহত হয়েছেন। আহত ওই যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।