জিপ খাদে, চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের মোনপাড়া এলাকায় চাঁদের গাড়ি (জিপ) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চালক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বেলা একটার দিকে সাজেকের পর্যটন কেন্দ্র রুইলুই ভ্যালি থেকে সহকারী সুমন চাকমাকে নিয়ে মাচালং যাচ্ছিলেন জিপচালক নয়ন চাকমা (২১)। মোনপাড়া এলাকায় পৌঁছালে জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে নয়ন চাকমা মারা যান। গুরুতর আহতাবস্থা সুমনকে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সাজেক থানার উপপরিদর্শক (এসআই) মো. আবদুল রাজ্জাক বলেন, জিপটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে চালক নয়ন চাকমা মারা যান।