জিপ-ট্রেনের সংঘর্ষে চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বালিগাঁও চৌধুরী পাড়া রেলক্রসিং এলাকায় ট্রেনের সঙ্গে পাজেরো জিপের সংঘর্ষে চারজন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন: জিপে থাকা কালীগঞ্জ উপজেলার বালিগাঁও এলাকার আলাউদ্দিন (৬০), ভোলার সালাউদ্দিন (৩৫) ও হবিগঞ্জের কবির হোসেন (৩২) এবং ট্রেন থেকে নিচে পড়ে যাওয়া যাত্রী নরসিংদীর শাহজাহান মিয়া (২৯)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বিকেল সাড়ে চারটার দিকে একটি যাত্রীবাহী পাজেরো জিপ বালিগাঁও রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগতির মহানগর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে জিপটির ধাক্কা খেলে জিপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।