জিপিএ-৫ ও পাসের হারে মেয়েরা এগিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে এবারও এগিয়ে আছে মেয়েরা। পাসের হার ও জিপিএ-৫ দুটিতেই তুলনামূলকভাবে মেয়েরা এগিয়ে আছে।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এ বছর ৯৬ হাজার ৪৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ৯৪ হাজার ৪৬৪ জন। এর মধ্যে ৪৮ হাজার ৭৮১ জন মেয়ে। তাদের পাসের হার ৯৮ দশমিক ১৪ ভাগ। আর ছেলেদের সংখ্যা ৪৫ হাজার ৬৮৫ জন। পাসের
হার ৯৭ দশমিক ৭০ ভাগ। মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৩০ জন। ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫৫ জন।
বোর্ডে দ্বিতীয় স্থান অর্জনকারী বরিশাল সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুবা হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখন অভিভাবকেরা যেমন সচেতন হয়েছেন, তেমনি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ভালো হওয়ায় মেয়েরা ফলাফলে এগিয়ে যাচ্ছে।’