জিপিএ-৫ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের শীর্ষ পাঁচটি কলেজের পাসের হার ভালো হলেও জিপিএ-৫ কমেছে। গত বছর এই কলেজগুলো থেকে জিপিএ-৫ পেয়েছিলেন ১ হাজার ৫২০ জন। এবার পেয়েছেন ১ হাজার ১৬১ জন। কলেজগুলো হলো রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর ক্যাডেট কলেজ, পুলিশ লাইনস স্কুল ও কলেজ, রংপুর সরকারি কলেজ এবং কারমাইকেল কলেজ। এর মধ্যে সবচেয়ে বেশি জিপিএ-৫ পেয়েছেন রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে, ৫৫৯ জন। প্রতিষ্ঠানটি থেকে ৮৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছেন।