জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়া বাকপুর ফজলুল হক মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে ২০১২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দেওয়া হয়েছে। হাবীব-শাহজাদী ফাউণ্ডেশনের উদ্যোগে সম্প্রতি আয়োজিত অনুষ্ঠানে তিন স্কুলের ২৯ শিক্ষার্থীকে ক্রেষ্ট ও নগদ অর্থ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল আলীম খান ওয়ারেশী। সভাপতিত্ব করেন, সার্ভ দি পিপল ও হাবীব-শাহজাদী ফাউন্ডেশনের চেয়ারপার্সন বেগম শাহজাদী। উপস্থিত ছিলেন, মোঃ জিয়াউল হাসান, মোঃ সিদ্দিকুর রহমান, মোঃ আঃ জলিল তালুকদার, জিয়াউল হক, সৈয়দ মোঃ মজিবুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি।