জিপিএ-৫ পাওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়া চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছাত্রছাত্রীদের শুধু জিপিএ-৫ পেলেই চলবে না, ভালো মানুষ হওয়ার প্রতিযোগিতা করতে হবে। সুনাগরিক হওয়ার জন্য তাদের নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও দেশপ্রেমের দীক্ষা নিতে হবে।শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল শুক্রবার রাজধানীর মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। মোহাম্মদপুর-আদাবর-শেরেবাংলা নগর থানার (ঢাকা-১৩ আসন) ২৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া এক হাজার ৩৩৭ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে ওই অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজনের অর্থ হচ্ছে এই এলাকার শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং যারা ভালো ফল করেছে তাদের সামাজিক স্বীকৃতি দেওয়া। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সাংসদ আসলামুল হক, শিক্ষাসচিব সৈয়দ আতাউর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আ আ ম স আরেফিন সিদ্দিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশিদ, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মেজর মো. মোস্তাফিজুর রহমান, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাদেক খান, হাবিবুর রহমান প্রমুখ।