জিপিএ-৫ পেল আরও ১৯৯ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে গতকাল বুধবার। এতে নতুন করে ১৯৯ জন জিপিএ-৫ পেয়েছে। এ নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা দাঁড়াল ৪১ হাজার ৩২ জন।
ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মনজুরুল কবীর প্রথম আলোকে বলেন, মোট ৪৩ হাজার ৫৮০ জন প্রার্থী ১ লাখ ১৫ হাজার ৯১৮টি পত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এর মধ্যে অনুত্তীর্ণ থেকে উত্তীর্ণ হয়েছে ২০৫ জন। আর নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১৯৯ জন। এ ছাড়া ফল পরিবর্তন হয়েছে ১ হাজার ২৫৮ জনের।
গত ১১ মে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়েছিল।