জিপির কাছে বিটিআরসির চিঠির কার্যকারিতা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৮ সালে কেনা তরঙ্গের বিপরীতে গ্রামীণফোনের (জিপি) কাছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার (বিটিআরসি) দাবি করা অতিরিক্ত ২৩৬ কোটি ৮০ লাখ টাকা পরিশোধের কার্যকারিতা স্থগিত করেছেন আদালত। একই সঙ্গে এই পরিমাণ অর্থ দাবি করা ‘কেন অবৈধ হবে না’, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এ ছাড়া ওই চিঠিতে দাবি করা ট্যাক্স ও ভ্যাটের বিষয়টি ২০০৮ সালের ৩০ জুন জারি করা এসআরও (প্রজ্ঞাপন/বিজ্ঞপ্তি) অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।গতকাল বুধবার বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জিপির পক্ষে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জিপিকে বিটিআরসির দেওয়া নোটিশের অংশবিশেষের কার্যকারিতা স্থগিত করেছেন। বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদসহ সংস্থার ছয় বিবাদীকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।