জিম্মিদশা থেকে গৃহবধূকে উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট থানার পুলিশ শ্বশুরবাড়ির জিমিঞ্চদশা থেকে এক গৃহবধূকে উদ্ধার করেছে। বুধবার বিকেলে এই গৃহবধূকে নির্যাতন করে মুখে বিষ ঢেলে দিয়ে আত্মহত্যা করেছে বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল। নির্যাতিত গৃহবধূর নাম শাহনাজ পারভীন। তিনি শেরপুর উপজেলার চকপাথালিয়া-ফুলবাড়ি গ্রামের ভ্যানচালক শাহীনুর আলমের মেয়ে। এক বছর আগে ধুনট উপজেলার ফড়িংহাটা গ্রামের আইয়ুব আলীর ছেলে নয়ন মিয়ার সঙ্গে তাঁর বিয়ে হয়। প্রেম করে বিয়ে করায় নয়নের মা-বাবা শাহনাজকে মেনে নিতে পারেননি। এ জন্য শ্বশুরবাড়ির লোকজন তাঁর ওপর নির্যাতন চালাত। এ অবস্থায় শাহনাজ বাবার বাড়ি চলে যান। বিচারের জন্য শেরপুর উপজেলার একটি মহিলা উন্নয়ন সংস্থায় আবেদন করেন। সংস্থাটি দুই পক্ষকে ডেকে মীমাংসা করে দেয়। প্রায় দুই মাস আগে শাহনাজ স্বামীর বাড়িতে আসেন। শাহনাজ ূঅভিযোগ করেন, গত বুধবার বিকেলে তিনি বাবার বাড়িতে যেতে চাইলে তারা নিষেধ করে। জোর করে যেতে চাইলে এ বিষয় নিয়ে প্রথমে সামান্য কথা-কাটাকাটি হয়। এরপর চলে অমানুষিক নির্যাতন। একপর্যায়ে মুখে বিষ ঢেলে দেওয়া হয়। জ্ঞান ফিরে দেখেন তিনি হাসপাতালের বিছানায়। স্বামী নয়ন মিয়া দাবি করেন, পরিবারের সঙ্গে ঝগড়া করে বিষপানে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। নির্যাতনের কোনো ঘটনা ঘটেনি। ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবদুল্লা আল মাসুদ জানান, শাহনাজের শরীরে বিষ পাওয়া গেছে। ধুনট থানার পরিদর্শক (ওসি-তদন্ত) শাহজাহান পাশা জানান, শাহনাজকে উদ্ধার করে তাঁর বাবার জিমঞ্চায় দেওয়া হয়েছে।