জিয়া হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মিলনী কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম প্রীতি সম্মিলনী অনুষ্ঠিত হচ্ছে কাল শুক্রবার।
বিকেল পাঁচটায় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠেয় এ সম্মিলনীর উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানস্থলে সরাসরি চলে আসার জন্য হলের প্রাক্তন ছাত্রদের আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি৷