জিয়াউদ্দিনের বিরুদ্ধে অবমাননার রুল নিষ্পত্তি করলেন ট্রাইব্যুনাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলজিয়াম প্রবাসী আহমেদ জিয়াউদ্দিনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল কিছু পর্যবেক্ষণ দিয়ে নিষ্পত্তি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ট্রাইব্যুনাল-১-এর সাবেক চেয়ারম্যান বিচারপতি নিজামুল হকের সঙ্গে ‘কথিত’ স্কাইপ কথোপকথন নিয়ে আদালত অবমাননার অভিযোগটি ওঠে।
আজ বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন বিচারপতির ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
ট্রাইব্যুনাল বলেন, ‘আমরা আহমেদ জিয়াউদ্দিনের লিখিত বক্তব্য পেয়েছি। বক্তব্য পাওয়ার পর আমরা মনে করছি, এ বিষয়ে আর কার্যক্রম চালানোর প্রয়োজন নেই। তাই আমরা কিছু পর্যবেক্ষণ দিয়ে বিষয়টি নিষ্পত্তি করছি।’
এর আগে ‘কথিত’ স্কাইপ কথোপকথনের বিষয়ে জিয়াউদ্দিনের অবস্থানের লিখিত ব্যাখ্যা ট্রাইব্যুনালে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। পরে তিনি তাঁর অবস্থানের লিখিত ব্যাখ্যা পাঠান।